জাতীয়

করোনার সংক্রমণ বৃদ্ধি আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি আশঙ্কাজনক। এর কারণ লোকজনের বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানা।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

করোনা নিয়ে সবাইকে আবারও সজাগ থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা চলে যায়নি। করোনা যখন যাবে তখন আমরা সবাই জানবো। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে দূর হলেই বাংলাদেশ নিরাপদ হবে। কাজেই এক ডোজ টিকা নিয়েই ভাবা উচিত না যে করোনামুক্ত। টিকা নিলেই করোনামুক্ত হবে না। দ্বিতীয় ডোজ নেওয়ার পর সময় লাগবে সুরক্ষা তৈরি হতে। দ্বিতীয় ডোজ নেওয়ার আগে করোনা থেকে সুরক্ষা তৈরি হবে না।’

বেশ কয়েকমাস দেশে করোনা শনাক্তের হার কম থাকলেও গত কয়েকদিনে বাড়তে শুরু করেছে। বুধবার একদিনে এক হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা সংক্রমণের বৃদ্ধিকে আশঙ্কাজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘লোকজনের বেপরোয়া চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বাড়ছে। হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে।’

সারাদেশে করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি আছে জানিয়ে অনুষ্ঠানসহ সামাজিক কার্যক্রম সীমিত পরিসরে করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, আগামী জুন মাসের মধ্যে কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ ডোজ টিকা আসতে পারে। আর ভারতের সিরাম ইনস্টিটিউটের দ্বিতীয় চালান এই মাসে আসতে পারে। এরপর বাকি টিকা ধারাবাহিকভাবে আসতে থাকবে।

টিকার জন্য ৫৩ লাখেরও বেশি নিবন্ধন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ৪১ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকার দুটি ডোজ দেওয়া হয় একজনকে। সে হিসাবে ২ কোটি ডোজ দিয়ে ১ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা