জাতীয়

সাকিবকে হত্যার হুমকিদাতার জামিন প্রশ্নে রুল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৯ মার্চ) এ রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আদালতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল হালিম কাফি ও মো. জাহাঙ্গীর হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, আদালত তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছেন।

গত বছরের ১৭ নভেম্বর সুনামগঞ্জ থেকে আটক করা হয় সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে। আগের দিন ১৬ নভেম্বর ১৬রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন ওই যুবক। সাকিব ভারতের কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন উল্লেখ করে এ হুমকি দেন তিনি। মহসীন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ফেসবুকে তাকে কুপিয়ে টুকরো করে হত্যা করার কথা বলেন মহসীন। এ সময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাইতে বলেন।

এ সময় মহসিন বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা