জাতীয়

এপ্রিল-মে মাস আরও পর্যবেক্ষণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এপ্রিল-মে মাসকে আরও বেশি পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। পর্যটন স্থানসহ যেসব জায়গায় বেশি জনসমাগম হয়, সেসব জায়গায় সবাইকে আরও সাবধান ও সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

আসন্ন রমজানে পেঁয়াজ, তেল, ছোলাসহ ছয়টি পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না বলে সভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১, সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়া, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সহযােগিতা সংক্রান্ত চুক্তির খসড়া অনুমােদন বিষয়ে মন্ত্রিসভার ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমােদন দেওয়া হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা