জাতীয়

মার্চে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপ্রধান

সান নিউজ ডেস্ক : স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার ৩ রাষ্ট্রপ্রধান চলতি মার্চ মাসে ঢাকা সফরে আসছেন।

এ তিনজন হলেন- মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসছেন। এরা মার্চের ১৭ থেকে ২৬ তারিখ সময়ের মধ্যে ঢাকা সফর করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ ও ২৭ মার্চ ঢাকা সফর করবেন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ২৬ মার্চের আগেই ঢাকা সফরের কথা রয়েছে। দক্ষিণ এশিয়ার এ তিন রাষ্ট্রপ্রধানের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তুরস্ক এবং হাঙ্গেরির রাষ্ট্রপ্রধানও এ সময়ের মধ্যে ঢাকা সফরের কথা ছিল। তবে করোনা সংক্রান্ত কারণে তাদের সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয় চূড়ান্ত করতে আগামী ৪ মার্চ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঝটিকা সফরে ঢাকা আসছেন।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে। এতে দুই দেশের সব বিষয় নিয়ে পর্যলোচনা করা হবে। এছাড়া বৈঠকে নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে কোন কোন খাতে আরো অগ্রগতি হবে, তাও চূড়ান্ত করা হবে।

ঢাকার কূটনীতিকেরা চাচ্ছেন, ভারতের শীর্ষ প্রধানের ঢাকা সফরে কমপক্ষে ছয়টি বিষয়ে সমাঝোতা স্মারক বা চুক্তি করতে; যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কুশিয়ারা নদীতে পানি উন্নয়ন অধিক গুরুত্ব পাবে। এছাড়া বাণিজ্য, বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে স্থল যান চলাচল, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্র-সম্পদ প্রাধান্য পাবে।

অন্যদিকে মালদ্বীপের রাষ্ট্রপতির সফরে মৎস্য খাতের সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে সমাঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা