জাতীয়

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় ৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ছয় মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করার কথার জানিয়েছে কর্তৃপক্ষ। সে লক্ষে এরই মধ্যে শেষ হয়েছে ৬৬ শতাংশ কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক জানান, সার্বিক অগ্রগতি প্রায় ৮৮ শতাংশ সব ঠিকঠাক থাকলে ২০২২ সালের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতু।

স্বপ্নের দিকে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তের বেলা। মহাপরিকল্পনা সংযুক্ত করেছে দুই পাড় এখন সম্ভাবনা বাস্তবে রূপায়নে মসৃণ করার ক্ষণ। এ মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। ২৮টি স্প্যানে বসে গেছে স্ল্যাব। যা মোট কাজের দুই তৃতীয়াংশ। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষে পৌঁছানোর। যদিও এখনো মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে বসেনি স্ল্যাব। পাশাপাশি এগোচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ ৮৫ শতাংশ হলেও বাসানোর কাজ কেবল শুরু হয়েছে।

সময় সংবাদকে প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মূল সেতুর অগ্রগতি প্রায় ৯৩ ভাগ। নদী শাসনের কাজও বাকি সিকি ভাগের কম। ফেব্রুয়ারি শেষে সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫০ শতাংশ।

তিনি বলেন, আমাদের এখনো অনেক কাজ চলছে। রোড স্ল্যাব বসানোর কাজটি চারটি ভাগে ভাগ হয়ে কাজ চলছে। ভায়াডাক্ট, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষ হলেই হাত পড়বে রাস্তা নির্মাণ এবং রোড লাইট নির্মাণে।

তিনি আরো বলেন, ২০২২ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করে যান চলাচলের জন্য ছেড়ে দিতে পারব।

পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর ওপর সড়ক হবে চার লেনের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা