ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট
জাতীয়

ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ইরফান সেলিমের সহযোগীরাই নৌ বাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করেছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।

তিনি বলেন, ঘটনার সময় ইরফান সেলিম গাড়িতে অবস্থান করছিলেন। তদন্তে মারধরের ভিত্তিতে ঘটনার সঙ্গে তার সহযোগীদের সম্পৃক্ততা পাওয়ায় অভিযোগপত্র তৈরি করা হয়। গত ৮ ফেব্রুয়ারি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর ধানমন্ডিতে হাজী সেলিমের গাড়িতে ঘষা লাগার কারণে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন তার ছেলে ও সহযোগীরা। ঘটনাস্থলে পুলিশ এসে হাজী সেলিমের গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ভোরে ধানমন্ডি থানায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ ও ডেভেলপারস প্রতিষ্ঠানের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিবু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরো তিন জনকে আসামি করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা