জাতীয়

সুপ্রিম কোর্টে ‘ফ্যামিলি ডে’, উচ্ছ্বাসে মেতেছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফ্যামিলি ডে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কোর্ট প্রাঙ্গণে ফ্যামিলি ডে-এর অনুষ্ঠান শুরু হয়েছে। দিনটি পরিবার-পরিজনদের নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটাচ্ছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে প্রথমবার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিশু-কিশোর ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার আয়োজন রয়েছে।’

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্যামিলি ডে এর আনন্দ আরও বাড়িয়ে তুলতে দুপুর ২টায় মহিলাদের মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান গাইবেন লালনকন্যা খ্যাত সঙ্গীতশিল্পী সালমা। এছাড়া উপজাতীয় নাচ ও ফিউশন ড্যান্স পরিবেশিত হবে। সন্ধ্যার পর ফানুস উড়ানো হবে। থাকবে আতশবাজি এবং হবে শো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা