জাতীয়

কুষ্টিয়ার এসপিসহ ১২ কর্মকর্তার বদলি

সান নিউজ ডেস্ক : এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে বদলি করে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপারকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বদলি করে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হককে বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঢাকা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুর মেট্রো অঞ্চলের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

সম্প্রতি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় পড়েন কুষ্টিয়ার এসপি তানভীর। ওই ঘটনায় হাইকোর্ট তানভীরকে তলব করলে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চান। আদালত ওই সময় তাকে কর্তব্য-কর্মের বিষয়ে সতর্ক করেছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা