জাতীয়

রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি উল হক

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

সদ্যবিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)।

গত বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৩ ফেব্রুয়ারি এক আদেশের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ না দেয়া পর্যন্ত রাজউকের সদস্য মো. শফি উল হককে দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়াম্যানের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

গত বছরের ১২ জানুয়ারি রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাঈদ নূর আলম। অবসরে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। পরে ৪ ফেব্রুয়ারি অবসরে যান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা