যতদিন প্রয়োজন চলবে টিকাদান : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

যতদিন প্রয়োজন চলবে টিকাদান : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা গ্রহণ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যতদিন প্রয়োজন টিকাদান কর্মসূচি চলবে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের জন্য করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, করোনা নিয়ে সারা পৃথিবী স্থবির ছিল। কিন্তু স্থবিরতার মধ্যেও আমরা আমাদের অর্থনীতি গতিশীল রেখেছি। করোনা চিকিৎসায় চিকিৎসকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিশ্রম করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশে সফলভাবে করোনা মোকাবেলা করা হয়েছে। প্রধানমন্ত্রী সফলভাবে টিকার নিশ্চয়তা করে যাচ্ছেন দেশের জনগণের জন্য। জনগণ কোনো বিভ্রান্তি ছাড়াই টিকা নিবে।

এ সময় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান টিকা নেয়ায় জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা