জাতীয়

‘করোনা ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সারা দেশে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভ্যাকসিন নেয়ার পর তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, করোনায় আমাদের দেশে কিছু মানুষ মারা গেছেন। আমরা মনে করি এই টিকা মানবজাতির বড় অর্জন। এটা অনেক নিরাপদ, আমি স্বস্তিবোধ করছি।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তারা উদ্দেশ্যে প্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছে। উন্নত বিশ্বের লাখ লাখ মানুষ নিচ্ছে, এটা নিয়ে এত গুজব ছড়ানোর তো কারণ নেই। ভ্যাকসিনের কিছু না কিছু উপকারিতা তো অবশ্যই আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা