জাতীয়

চাকরি দেয়ার কথা বলে তারা টাকা হাতিয়ে নিত

নিজস্ব প্রতিবেদক : গলভরা পদে তারা চাকরির প্রস্তাব দিত। এরপর নানা কৌশলে হাতিয়ে নিত লাখ লাখ টাকা।

এই প্রতারক চক্রের ১১ সদস্যকে রাজধানীর মিরপুর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ১৫ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় কিছু ভুঁইফোড় কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে ১৫ জন ভুক্তভোগীসহ ১১ প্রতারককে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মিরপুরের এলাকার 'আনন্দ সিকিউরিটি সার্ভিস লিমিটেড' নামের অফিসে অভিযান অভিযান চালিয়ে নয়জন প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০০টি ভর্তি ফরম, ১২০টি ভুয়া নিয়োগপত্র, ১৭৫টি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, চারটি ডিজিটাল সিল, ১৫টি নিবন্ধিত বই এবং ৪৫০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শামিমা বেগম, রেশমা খাতুন, আকলিমা আক্তার ওরফে আখি, রায়হান হোসেন, তুষার রহমান, শ্রাবন হোসেন , সাকিব ইসলাম, জাকির হোসেন, সোহেল মিয়া।

এছাড়া সাভারের আশুলিয়া থেকে ক্যাপটর সিকিউরিটি লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০০টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০টি ভুয়া নিয়োগপত্র, ১০০টি জীবন বৃত্তান্ত ফরম, চারটি ডিজিটাল সিল, দুটি রেজিস্টার খাতা এবং দুটি চাকরিতে যোগদানের অঙ্গীকারপত্র ফরমের বই উদ্ধার করা হয়। এ সময় লিটন শিকদার, ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা একটি প্রতারক চক্রের সদস্য। এ চক্রটি রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান থেকে অল্প শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ-তরুণীদেরকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে আসছে। চাকরি দেয়ার নামে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রের সদস্যরা। এছাড়াও তারা ট্রেনিং এর নামে টাকা নিতো। পাশাপাশি চাকরিপ্রার্থীরা অন্য সদস্য সংগ্রহ করে দিলে কমিশন দেয়ার প্রলোভন দিতো।

গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা