জাতীয়

করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক ধারায় এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে দেশের উন্নয়ন নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বিশ্ব এতো বড় অর্থনৈতিক মন্দা আর কখনও দেখেনি। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

বিশ্বের ২০তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ। সরকারের বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে করোনা পরিস্থিতির মধ্যেও পুঁজি বাজারের সূচক বেড়েছে। করোনার প্রার্দুভাবের আগে আমরা অর্থনীতির এক অনন্য উচ্চতায় উঠে এসেছি। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মসেতু নির্মাণ করছি। পায়রা, মাতারবাড়ি সমুদ্রবন্দর, কর্ণফুলি টার্নেল নির্মাণ হচ্ছে। যথা সময়ে বই পাচ্ছে। যাদের ঘর নেই, তাদের ঘর তৈরি করে দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের ক্ষেত্রে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। আমাদের জিডিপি ৩৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনীতির দেশ। আর ২০৪১ সালে হবে ২০তম অর্থনীতির দেশে। করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলারে। প্রবাসী আয় ২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ৭ গুণ বেড়ে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের বড় অর্জন কৃষির বহুমুখীকরণ ও খাদ্যে স্বয়সম্পূর্ণতা অর্জন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। আগামী ২০২৩ সালে আমরা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া হাতে নিয়েছি। শেখ হাসিনা গত ১২ বছরে অভাবনীয় উন্নয়ন করেছেন যা রূপকথাকেও হার মানায়। তারপরও আমাদের উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা