বিমানের শিডিউল বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ
জাতীয়

বিমানের শিডিউল বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৭ জানুিয়ারি) রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটের ঘণ্টাখানেক আগে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সিডিউল পরিবর্তনের সিদ্ধান্ত জানায়।

এ সময় বিমানবন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি। এতে বিপাকে পড়েন তারা। পরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিমান কর্তৃপক্ষের ভাষ্য, ফ্লাইট সিডিউল বিপর্যয়ের তথ্য আগেই জানিয়ে দেয়া হয়েছিল। যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি।

তবে যাত্রীদের অভিযোগ, বিমান কর্তৃপক্ষ কয়েকজনকে ফ্লাইট সিডিউল পরিববর্তনের খবর ম্যাসেজ করে জানায়। অধিকাংশ যাত্রীকে ফ্লাইট পরিবর্তনের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

এদিকে বিমান কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, যাত্রীদেরকে আগেই ফ্লাইট সিডিউল পরিবর্তনের খবর জানানো হয়েছিল। যাত্রীরা ফ্লাইট পরিবর্তনের বিষয়টি বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই তারা এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে।

সিভিল এভিয়েশনের নিয়মানুসারে ফ্লাইট সিডিউল পরিবর্তন করতে হলে একদিন আগে জানাতে হয়। কিন্তু সেই নিয়ম মানেনি বিমান কর্তপক্ষ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা