সংগৃহিত ছবি
জাতীয়

আজ ছাড়বে না কুড়িগ্রাম-পঞ্চগড় এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদের কারণে শিডিউল না মেলায় কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস দুটি ট্রেন আজ চালানো হবে না।

আরও পড়ুন: আজ থেকে টানা ৫ দিনের ছুটিতে দেশ

বুধবার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বিষয়টি নিশ্চিত করেন।

শাহ আলম কিরণ শিশির বলেছে, আজকে এবং ১২ তারিখের টিকিট গতকাল রাতে আমরা অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে একসঙ্গে ছেড়েছি। এই দুই দিনের টিকিট বন্ধ করে রাখা হয়েছিল চাঁদ দেখার ওপর নির্ভর করে। কারণ, ঈদের দিন আমাদের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকে।

আরও পড়ুন: ঢাকা ফাঁকা, তবুও বায়ুতে নেই উন্নতি

ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে যায়। ১০ ঘণ্টা ২০ মিনিটের যাত্রা শেষে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭) সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ঢাকা স্টেশন ছেড়ে যায় রাত ৮টা ৪৫ মিনিটে এবং ৯ ঘণ্টা ২৫ মিনিটের যাত্রা শেষে পরের দিন ভোর ৬টা ১০ মিনিটে ট্রেন কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা