জাতীয়

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ১১ সেকশনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার ( ২২ জানুয়ারি)সকাল সাড়ে ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিউল আজমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। মিরপুর সেকশন ১১ এর ৩ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর রোডে চলছে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে আজকের এ অভিযানে স্থানীয়দের কাছ থেকে কোনেও ধরনের বাধা-বিপত্তি আসেনি।

তবে ডিএনসিসির পক্ষ থেকে সতর্কতা হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবারের অভিযানের বাকী অবৈধ স্থাপনাগুলো ভাঙা হচ্ছে। পাশাপাশি ভবন ভাঙার অবশিষ্টাংশ সরিয়ে নিতে কাজ করছে ডিএনসিসি।

ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন। তিনি বলেন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করে এখানে সর্বোচ্চ ৭৫ ফুট এবং সর্বনিম্ন ৬০ ফুট চওড়া রাস্তা করা হবে। দখলদারদের জন্য কোনও নোটিশ নেই। যেকোনও সময় তাদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে কেউ বাধা দিলে তা প্রতিহত করা হবে।

মেয়র আরও বলেন, রাস্তার ওপরে যেসব বৈদ্যুতিক খুঁটি আছে তা সরিয়ে নেওয়ার জন্য ডেসকোর সাথে কথা হয়েছে। আমরা একটি পরিকল্পিত নগরী তৈরি করতে কাজ করে যাচ্ছি। এদিকে, উচ্ছেদ অভিযান চলার কারণে সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া উচ্ছেদের ফলে পুরো এলাকা ধুলা এবং বালুতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, একই স্থানে বৃহস্পতিবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। তবে উচ্ছেদ অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয়। এমনকি রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে স্থানীয়রা।

ফলে পিছু হটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তার উপস্থিতিতে এলাকায় আবারও উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

বৃহস্পতিবার প্রথম দিনের অভিযানে প্রায় ৪শ ছোট বড় স্থাপনা গুঁড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা