জাতীয়

বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ৪০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তীব্র শীতের কারণে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যান চলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

বর্তমানে সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে ধীরগতিতে যান চলাচল করছে।

মালবাহী ট্রাকচালকরা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কের একদিকে মহাসড়কে চলছে উন্নয়ন কাজ। এতে একপাশ দিয়ে পরিবহন চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। আবার ঘন কুয়াশা আর সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই কাটাতে হচ্ছে। কাঁচামাল নিয়ে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা চরম লোকসানে পড়বে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। ফলে সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা