জাতীয়

কম্বল পাঠাতে চেয়ে আবারো ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি

নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনার মি. বিক্রম দোরাইস্বামীর বরাবরে আবারো চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার (১০ জানুয়ারি) দুপর সাড়ে ১২ টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনার অফিসে চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

এর আগে গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। সে চিঠির জবাব না আসায় আজ (রোববার) আবার চিঠি দেয়া হয়।

জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- মান্যবর হাই কমিশনার, ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখের সংযুক্ত পত্রের প্রেক্ষিতে আমরা এখনো কোনো সাড়া পাইনি। দিল্লীতে শীতার্ত কৃষকদের জন্য হাতে বোনা ২০০০ কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদেরকে একটি তারিখ প্রদান করে বাধিত করবেন। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছে জানতে পেরে।

গত ২৪ ডিসেম্বর পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নীচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরী ২০০০ কম্বল দিতে চাই।

আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।

সান নিউজ/টিএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা