জাতীয়

রিকগনিশন সফটওয়ারে ডিএনসিসির সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ক্লোজ সার্কিট ক্যামেরা ফেস রিকগনাইজিং সফটওয়্যারে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সবার আগে ঢাকা এ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সফটওয়্যারের আওতায় আসলে সিটি করপোরেশনের কোনও এলাকায় দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, জঙ্গি থাকলে তাদের ছবি সিসি ক্যামেরায় আওতায় আসলে তাদের নাম পরিচয় ও ঠিকানা সবকিছু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো।

তিনি বলেন, ‘ভবিষ্যতে সেই এলাকার কোনও তালিকাভুক্ত সন্ত্রাসী, পুলিশের ডাটাবেজে যার নাম আছে, সে এলাকায় প্রবেশ করলেই পুলিশের কন্ট্রোল রুমে এ্যালার্ম বাজবে। পাশাপাশি পুলিশের ডাটাবেজের সঙ্গে একটা ইন্ট্রিগেশন হবে। আমরা একটা গ্রিন, ক্লিন, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে ঢাকা উত্তরকে গড়ে তুলবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, উত্তর সিটি করপোশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা