জাতীয়

‘কয়েকটি দেশ ভ্যাকসিন দিতে ইচ্ছুক’

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ভ্যাকসিন দেওয়ার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে, চলতি মাসের শেষের দিকেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে ছিন্নমূলের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশ আমাদের ভ্যাকসিন দিতে ইচ্ছুক। তাই আমাদের ভ্যাকসিনের কোনো কমতি হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, তারপরও আমাদের মাস্ক পরা ছাড়াও সচেতন থাকতে হবে।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান সামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সদর উপজেলার ১৫শ’ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে শনিবার (০২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অনেক দেশের তুলনায় কম দামে অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম বলেও জানান তিনি।

প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে।

তিনি বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ। চলতি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে।

তিনি আরও বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেওয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা