জাতীয়

আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন করে আরও ১৫ দিন থেকে এক মাস ছুটি বাড়ানো হতে পারে।

শনিবার (০৯ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না। ফের ছুটি বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্কুল খোলার মতো পরিবেশ নেই। এ পরিস্থিতিতে ১৬ জানুয়ারির পর আবারও ছুটি বাড়ানো হতে পারে। শিক্ষামন্ত্রী সরকার প্রধানের সঙ্গে কথা বলে কতদিন ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ দিন থেকে এক মাস বাড়তে পারে। দু’একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

জানা গেছে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ছুটির কথায় জানায়।

তবে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে আংশিক স্কুল খোলা হতে পারে। চলতি বছরের এসএসসি ও এইচএসসির পাবলিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এক্ষেত্রে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। বর্তমান মহামারি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে আরেক দফায় ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা