জাতীয়

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদ ভাগাভাগি সমস্যার সমাধান প্রয়োজন।

সাফটার আলোকে পাকিস্তান বাংলাদেশ থেকে পণ্য নিতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন বৈঠকে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা