জাতীয়

বাড়ি ও দোকান ভাড়া কমানোর দাবি ভাড়াটিয়া পরিষদের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশের ভাড়াটিয়াদের করোনা সংকট থেকে উত্তরণে বাড়ি ও দোকান ভাড়া অর্ধেক কমানোর দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন। একইসঙ্গে তারা সরকারের কাছে তিন দফা দাবি প্রস্তাব করেছে।

রোববার (০৩ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি।

তাদের দাবিগুলো হলো - সারাদেশের ভাড়াটিয়াদের বর্তমান বাড়িভাড়া ও দোকান ভাড়া অর্ধেক কমাতে হবে। প্রয়োজনে বাড়িওয়ালাদের সরকারের পক্ষ থেকে বিশেষ প্রনোদনা দিতে হবে। নতুন বছরে কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং চুক্তি শেষ বা অন্য কোনো অজুহাতে কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না।

এই বছর থেকে ভাড়াটিয়াদের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ করতে হবে। করোনা আক্রান্ত ভাড়াটিয়াদের চিকিৎসার সকল ব্যয় সরকারিভাবে বহন করতে হবে এবং দেশে করোনা ভ্যাকসিন আমদানির পর সকল ভাড়াটিয়াকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস আতঙ্ক, সরকারি ছুটি, সামাজিক দূরত্ব ও চলাফেরায় কড়াকড়ি আরোপের ফলে রফতানিমুখী পণ্য ছাড়া দেশের অভ্যন্তরে অন্যান্য ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতেই ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন স্ট্রেইন জনমনে আবারো আতঙ্ক ছড়িয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত মার্চ থেকে দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি ভাড়াটিয়াদের দুর্ভোগ লাঘবে ভাড়াবৃদ্ধি ও ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে। কিন্তু আমাদের দাবির পরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, সময় মতো ভাড়া দিতে না পারায় অনেক ভাড়াটিয়াকে উচ্ছেদ করা হয়েছে। অনেকের মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়া হয়েছে। অনেককে মারধরও করা হয়েছে। আমরা ভাড়াটিয়া নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, ভাড়াটিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা মো. কিরণ মৃধা, মো. মাকসুদুর রহমান, জামাল সিকদার, মো. আক্কাস আলী, অন্তর রহমান, শাহজাহান সিরাজ, কামরুল হাসান তুষার, সম্পদ কবির, লাভলী আক্তার, অধ্যাপক আবুল কাশেম, ফৌজিয়া হাসান লিপি, আজম মোল্লা, তুহিন চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা