জাতীয়

থাকছে না জিপিএ,সবাই উত্তীর্ণ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুন নাগাদ এসএসসি সমমান পরীক্ষা ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভাচ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের এইচএসসির ফলাফলের অধ্যাদেশ খুব শিগগিরই জারি করা হবে।

নতুন বই বিতরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে এবার আমরা তিন থেকে চার দিন বই বিতরণ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না, বই বিতরণে জনসমাগম হোক। ৩১ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি। অ্যাসাইনমেন্ট সংগ্রহ করব, তবে কোন নম্বর দেবো না। সনদ পত্রে কোন জিপিএ উল্লেখ থাকবে না। এবার সবাইকে উর্ত্তীণ করা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা