চুক্তিতে রেল সচিব থাকছেন সেলিম রেজা
জাতীয়

চুক্তিতে রেল সচিব থাকছেন সেলিম রেজা

নিজস্ব প্রতিবেদক : চাকরির মেয়াদ শেষ হওয়ায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক আরও এক বছর ওই পদে নিয়োগ প্রদান করেছে সরকার।

সোমবার (২৮ ডিসেম্বর) এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. সেলিম রেজাকে তার অবসরোত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর তার যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রেলপথ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে সচিব মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তিতে বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা