জাতীয়

বিজয়ের সাজে বর্ণিল রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনটিতে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সড়ক, স্থাপনা, ভবনগুলো সেজেছে লাল-সবুজসহ নানা রঙের বাতিতে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লাল-সবুজের পতাকার আবহে রঙিন বাতিতে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। বড় বড় জাতীয় ভবনগুলো যেন এক একটি বিশাল পতাকা। শুধু স্থাপনাই নয়, সড়ক পথও আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠেছে।

সন্ধ্যার পর রঙবেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই।

রাজধানীর সচিবালয়, রাজউক, বাংলাদেশ ব্যাংক, সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, নগর ভবন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, টিএসসি, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, শাপলা চত্ত্বরসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে নানা রঙের লাল সবুজ বাতি। আলোর ঝলকানিতে পুরো ঢাকা হয়ে উঠেছে বর্ণিল।

শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, জাহাঙ্গীর গেট সড়কের ডিভাইডার ও ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে বিজয় দিবসের বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুনে রয়েছে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা ও জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা।

বর্ণিল সাজে সজ্জিত রাজউক ভবনের সামনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বকুল আহমেদের সঙ্গে। তিনি বলেন, বিজয়ের মাস আমাদের কাছে অত্যন্ত গৌরবের মাস। রাজধানীজুড়ে এমন আলোর ঝলকানি আমাদের আরও উজ্জীবিত করে। মনে করিয়ে দেয় বিজয়ের রঙিন দিনটির কথা। অফিস শেষ হওয়ার পর এ পথটি দিয়েই যাই। আজ সন্ধ্যা হওয়ায় সুন্দরভাবে সাজানো এই দৃশ্যটি দেখলাম। বেশ ভালো লাগছে এমন সাজানো নগরী দেখে।

রাজধানী জুড়ে লাল-সবুজের আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এমন দৃশ্য দেখতে কেউ কেউ ঘুরতে বেড়িয়েছেন, কেউবা ক্যামেরাবন্দি করছেন নিজেকে। আলোর ঝলকানী দেখে যুবক যুবতীদের সেলফিতে ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা