জাতীয়

‘ফেসবুকডটকমডটবিডি’ বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বরাদ্দকৃত বাংলাদেশে ‘ফেসবুকডটকমডটবিডি’র ওয়েবসাইট বন্ধের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত৷ সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এ আদেশ দেন।

একইসঙ্গে ওয়েবসাইটটি বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন বাদীপক্ষের চাওয়া স্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের ওপর শুনানির জন্য ধার্য ছিল। আদালতে ফেসবুকের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম। শুনানি শেষে আদালত ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে বরাদ্দ নেওয়ায় ডোমেইনের ওপর অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা দেন।

গত ২২ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয় ফেসবুকের পক্ষ থেকে।মামলায় ডোমেইনটির ক্রেতা এ ওয়ান সফটওয়্যার এবং এসকে শামসুল ইসলামকে বিবাদী করা হয়েছে। এ ডোমেইনটি যাতে হস্তান্তর করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞার আবেদনও দেওয়া হয়েছে।

জানা যায়, ‘ফেসবুক ডটকম’ হচ্ছে ফেসবুকের মূল ডোমেইন। তবে এর সঙ্গে প্রত্যেক দেশের নিজস্ব নামের এক্সটেনশন যোগ করেও ব্যবহার করা যায় ফেসবুক। বাংলাদেশে ‘ফেসবুকডটকমডটবিডি’ দিয়ে তাই প্রবেশ করা যায় ফেসবুকে। তবে বাংলাদেশে শুধু ফেসবুক ডটকম নামেই ২০১০ সালের ১৪ জানুয়ারি ফেসবুকের মূল ডোমেইনটি ফেসবুক কর্তৃপক্ষ টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিসিএল) কাছ থেকে পেটেন্টসহ কিনে নেয়।

এবার যখন কোডসহ ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে ডোমেইন নিতে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বিপাকে পড়ে। কারণ এ নামটি ২০০৮ সালেই নিজেদের নামে নিবন্ধন করে রেখেছিলেন ‘এ ওয়ান সফটওয়্যার’ ও এসকে শামসুল ইসলাম নামে এক ব্যক্তি। তাই ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে কান্ট্রি কোডসহ নামটি নিবন্ধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

এমতাবস্থায় এ ওয়ান সফটওয়্যারের কাছ থেকে এ ডোমেইন কেনার চেষ্টা করে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এ ডোমেইনটির দাম ছয় মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১ কোটি টাকা। সেই ডোমেইনটি বিক্রির জন্য দেওয়া হয়েছে বিজ্ঞাপনও।

এমতাবস্থায় দফায় দফায় আইনি নোটিশ দিয়েও ডোমেইনটি কেনার বিষয়ে সামনের দিকে এগুতে পারেনি ফেসবুক কর্তৃপক্ষ। তাই ‘ফেসবুকডটকমডটবিডি’ ডোমেইনটি পেতে চূড়ান্তভাবে আইনি লড়াইয়েই নামে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা