জাতীয়

মাউশির ৪০৩২ পদে নিয়োগ : প্রতারণার ফাঁদ থেকে সতর্কতা 

নিজস্ব প্রতিবেদক : চার হাজারের বেশি পদে নিয়োগ নিয়ে প্রার্থীদের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার অনুরোধ করা হয়।

এতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২৮ ক্যাটাগরির চার হাজার ৩২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে।

পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। কিন্তু এরই মধ্যে কিছু প্রতারক চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, কেউ কোনো প্রতারণার ফাঁদে না পড়েন সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের পরীক্ষার (লিখিত/ব্যবহারির/মৌখিক) তারিখ, সময় ও ভেন্যু এমনকি নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তা প্রার্থীকে সরাসরি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা