জাতীয়

নাসার বিজ্ঞানী হলেন বাংলাদেশের ফাহাদ

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ।

ফাহাদ জানান, প্রথমে নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

নাসায় কাজ পাওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফাহাদ আল আবদুল্লাহ বলেন, আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯-১০ সেশনে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করার পর যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ফাহাদ। এরপর তিনি নাসায় যোগ দিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা