জাতীয়

‘ঘন কুয়াশার সঙ্গে থাকতে পারে ঝিরি ঝিরি বৃষ্টি’

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিরাজমান ঘন কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে। আরব সাগর থেকে বাতাসের সঙ্গে ভেসে আসা জলীয় বাষ্পে কয়েক দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। এটি আরও ঘন হয়ে দেশের বিভিন্ন স্থানে ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে।

শনিবার ( ১২ ডিসেম্বর) সকাল থেকে দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ হয়ে রাজধানী পর্যন্ত অনেক এলাকায় ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালেও ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।

এদিকে শনিবারও সকাল থেকেই দিনের আলো যেন সন্ধ্যার আঁধারে পরিণত হয়েছে। দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি কিন্তু বেড়ে চলেছে। শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, ভূমধ্যসাগর থেকে আসা কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। সোমবার সূর্যের দেখা পাওয়া যেতে পারে। তার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে।

বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারাদেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে নদী তীরবর্তী এলাকায় বাড়তে পারে কুয়াশা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা