জাতীয়

আমরা পৃথিবীর এক নাম্বার ঘনবসতিপূর্ণ দেশ : স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আমরা পৃথিবীর এক নাম্বার ঘনবসতিপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, “তাই আমাদের অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কিভাবে অলটারনেটিভ করা যায় সেটি নিয়ে পরিকল্পনা করতে হবে। আমরা কাউকে কষ্ট দেয়া বা কাউকে অসম্মান করার জন্য এটি করছি না।”

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘বিশদ অঞ্চল পরিকল্পনা’ (ড্যাপ) নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাড়ি তৈরি করতে হলে সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাস্তা প্রয়োজন। যে পরিমাণ রাস্তা আছে সে অনুযায়ী বাড়ি হতে হবে। কারণ ৩০টি বাড়ি হলে সে পরিমাণ রাস্তা থাকতে হবে, সেটিও নিশ্চিত করতে হবে। কারণ রাস্তা না থাকলে মানুষকে তো ঘরে বসে থাকতে হবে।’

‘কিন্তু এমন নয় যে আমরা নতুন ভবন করতে দেব না। আমরা আন্ডারপাস, ওভার গ্রাউন্ডের পরিকল্পনা করছি। কিভাবে সেটি করা যায়, সেব্যাপারে সবার সাথে আলোচনা করে আমরা বাস্তবায়ন করব।’

তিনি আরও বলেন, একটা এলাকায় কি পরিমাণ ভবন আছে, সেখানে আরও বেশি মানুষের আবাসন করা যায় কি না সেটি সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বলেন, ‘আমরা স্পেশাল প্ল্যানের জন্য একমত হয়েছি। আমরা একটি ডাটা ব্যাংক তৈরি করব, তাহলে আমাদের জন্য কাজগুলো সহজ হবে। কিভাবে কাকে এঙগেইজ করতে পারি সেটি নিয়ে সবার সাথে কথা বলব এবং একটি কালেকটিভ বডি তৈরি করব। ঢাকা শহরের হাতিরঝিল থেকে বনানী ও ইউনাইটেড পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালুর জন্য দুইটি প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেটি একনেকে পাশ হলে দুইপাশে ওয়াকওয়ে করে ওয়াটার ট্রান্সপোর্ট চালুর জন্য কাজ করব। আমরা ধানমন্ডি লেক নিয়েও কাজ করছি।’

এ সময় রাজউক চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) দীপক চক্রবর্তী, স্থপতি ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ, ফেলো স্থপতি ইকবাল হাবিব, সহ-সভাপতি এহসান খান, সম্পাদক ড. ফরিদা নিলুফার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা