জাতীয়

পায়রা বন্দর প্রকল্পে সময় ও ব্যয় উভয়ই বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনায় দ্বিতীয়বারের মতো বড় অংকের ব্যয় বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে শুরু থেকে গত ৫ বছরে প্রকল্পটির আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৮ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৭১ দশমিক ৩৮ শতাংশ।

এ অবস্থায় আবারও ব্যয় বাড়ছে প্রায় ১ হাজার ২৪ কোটি টাকা। যা মোট ব্যয়ের ৩০ দশমিক ৫৬ শতাংশ। সেইসঙ্গে মেয়াদও বাড়ছে দেড় বছর। এ সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তবে এবার বর্ধিত মেয়াদের মধ্যে অবশ্যই প্রকল্পটি শেষ করার শর্ত দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পায়রা সমুদ্রবন্দর সম্পূর্ণভাবে চালুকরণসহ আমদানি-রফতানি পণ্যের অবাধ পরিবহন সুবিধা তৈরি হবে।

সূত্র জানায়, প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ১ হাজার ১২৮ কোটি ৪৩ লাখ টাকা। প্রথম সংশোধনীর মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় ৩ হাজার ৩৫০ কোটি ৫১ লাখ টাকা। এখন আবার ১ হাজার ২৪ কোটি টাকার মতো বাড়িয়ে দ্বিতীয় সংশোধনীতে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ৩৭৪ কোটি ৪৭ লাখ টাকা।

এছাড়া প্রকল্পটির বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়ে শঙ্কা সৃষ্টি হওয়ায় ১ বছর ৬ মাস মেয়াদ বাড়ানোর (২০২২ সালের জুন পর্যন্ত) প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পায়রাবন্দর কর্তৃপক্ষ।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, পায়রা গভীর সমুদ্রবন্দরটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় রামনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত। এটি দেশের গুরুত্বপূর্ণ একটি সমুদ্রবন্দর। জাতীয় সংসদে ২০১৩ সালের ৫ নভেম্বর পায়রাবন্দর কর্তৃপক্ষ অ্যাক্ট-২০১৩ অনুমোদিত হয় এবং ২০১৩ সালের ১০ নভেম্বর বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়।

২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশের তৃতীয় এ সমুদ্রবন্দরটি উদ্বোধন করেন।

বর্তমানে ১৬ একর জায়গার উপর সীমিত ভৌত অবকাঠামোগত সুবিধা যেমন- পন্টুন, ক্রেইন, নিরাপত্তা ভবন, অভ্যন্তরীণ রাস্তা ইত্যাদি উন্নয়নের মাধ্যমে একটি বন্দর টার্মিনাল তৈরি করা থাকলেও এখনও নিয়মিতভাবে পণ্য ওঠানামা বা খালাস করা যাচ্ছে না। তবে পূর্ণাঙ্গ পায়রা বন্দর ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস চলছে। বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের এই কার্যক্রম চালু হয় ২০১৫ সালের ডিসেম্বরে।

এদিকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১ হাজার ১২৮ কোটি ৪৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৫ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত একনেক সভায় পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি অনুমোদিত হয়।

পরবর্তী সময়ে ভূমি অধিগ্রহণ ব্যয় বৃদ্ধি, নতুন অঙ্গ অন্তর্ভুক্তি ও অন্যান্য অঙ্গেও ব্যয় বাড়া বা কমার কারণে ৩ হাজার ৩৫০ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০১৫ হতে ২০২০ জুন মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি প্রথম সংশোধন করা হয়।

পায়রা বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- প্রশাসনিক ভবন, একটি ওয়্যারহাউজ নির্মাণসহ পাইলট বোট, টাগ বোট, বয়া লেইয়িং ভেসেল, সার্ভে বোট এবং নিরাপত্তা যন্ত্রসামগ্রী সংগ্রহ এবং বন্দর টার্মিনাল থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক পর্যন্ত ৫ দশমিক২২৩ কিলোমিটার সড়ক নির্মাণ।

এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ভৌত অবকাঠামো বিভাগের সাবেক সদস্য (সাবেক সিনিয়র সচিব) শামীমা নার্গিস বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে পায়রায় অবকাঠামো সুবিধাদি উন্নয়নের মাধ্যমে সমুদ্রবন্দরটি সম্পূর্ণভাবে চালুকরণসহ আমদানি-রফতানি পণ্য পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা