জাতীয়

হলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিক সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : হলমার্ক ফ্যাশন লিমিটেডের ৩৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিকানা পেলো সোনালী ব্যাংক। হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা সম্পত্তি বন্ধক দেননি।

এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে।

রোববার (২২ নভেম্বর) ঢাকার অর্থ-ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখল বিষয়ে সদনপত্র প্রদান করেন। সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলমার্ক এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্কের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আজ আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সদন সোনালী ব্যাংককে প্রদান করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা