জাতীয়

মাইন্ড এইডের পরিচালক  ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি হৃদরোগে আক্রান্ত। থানা হেফাজতে থাকার সময়ে গত ১৩ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটের বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়।

সুস্থ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রোববার ( ১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ আদেশ দেন। গত ১২ নভেম্বর ফাতেমা খাতুনকে গ্রেফতারের পর আদাবর থানায় আনা হয়।

এদিকে গত ১০ নভেম্বর এ মামলায় ১০ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে গ্রেফতার হাসপাতালের আরেক পরিচালক নিয়াজ মোর্শেদও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন এখনো অধরা রয়েছেন।

পারিবারিক ঝামেলার কারণে এএসপি আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালটিতে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ করে পরিবার।

এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দীন আহম্মেদ আদাবর থানায় মামলা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা