জাতীয়

‘পুলিশের কাজ হলো সকলের সন্তুষ্টি অর্জনে কাজ করা’

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যদের উদ্দেশে বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, “সর্বক্ষেত্রে শক্তি ব্যবহার না করে মাথার বুদ্ধি ব্যবহার করতে হবে। পুলিশের কাজ হলো- সকলের সন্তুষ্টি অর্জন করে কাজ করা। মনে রাখতে হবে, আমরা এই চাকরিটা গর্বের সঙ্গে করতে চাই, মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে চাই, আমি পুলিশ। আমাদের কাজের জন্য মানুষ আমাদের সম্মান করবে।”

রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ডিএমপিতে কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের কল্যাণ ও জনসাধারণের সঙ্গে আচরণবিধি নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

‘ডিএমপি বাংলাদেশ পুলিশের আয়না’ উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, “তোমরা এখানে কাজ করতে পেরে গর্ববোধ করতে পার। তোমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করে মানুষের সম্মান আদায় করতে পার। পুলিশের প্রতি মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে, মানুষের সঙ্গে কোনোমতেই খারাপ ব্যবহার করা যাবে না। তোমার ব্যবহারের ওপর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান।”

কনস্টেবলদের উদ্দেশে তিনি বলেন, “তুমি বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত ১০ বছরে প্রধানমন্ত্রীর বদৌলতে পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। তোমরা যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে।”

সৎভাবে জীবনযাপনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, “সন্তানকে বড় হওয়ার প্রেরণা দেও, তাকে মানুষের মতো মানুষ বানাও। যাদের কাছে অবৈধ অর্থ আছে, তাদের সন্তান ভালো মানুষ হয় না। আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যয়ের অভ্যাস তৈরি করলে সৎভাবে জীবনযাপন করা যায়।”

‘মাদকের সঙ্গে সম্পর্ক থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে’ উল্লেখ করে আইজিপি বলেন, “আমাদের কোনো সদস্য মাদক খাবে না এবং এর সঙ্গে সম্পৃক্ত হবে না। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তাদের ছাড় না দিয়ে জেলে পাঠানো হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, “আমাদের ওপরে মানুষের যে আস্থা ও বিশ্বাস আছে, তা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা কঠোর হয়ে কাজ করব। কারও দুষ্কর্মের ফলে পুলিশ বাহিনীর ইজ্জত ও সম্মান নষ্ট হবে এটা আমরা কখনও হতে দেব না।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা