আইজিপি জেনেশুনেই যুক্তরাষ্ট্রে যাবেন
জাতীয়

আইজিপি জেনে শুনেই যুক্তরাষ্ট্রে যাবেন

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জেনেশুনেই যুক্তরাষ্ট্রে যাবেন।

আরও পড়ুন : ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ

মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সাক্ষাৎ করেন।

এদিকে আসছে ৩১ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলন ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে এ সম্মেলন হবে।

জাতিসংঘের আমন্ত্রণে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি ড. বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তার সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

নিষেধাজ্ঞার পর আইজিপি কি আমেরিকা যেতে পারবেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (মার্কিন রাষ্ট্রদূত) যেটা বলেছেন ইউএনের (জাতিসংঘ) সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে। সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা শেষ হয়ে এলে নিশ্চিত করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা তো মনে করি, ইউএন যখন তাকে (আইজিপি) দাওয়াত দিয়েছে তিনি যাবেন। এজন্য যা প্রয়োজন তিনি সেগুলোর ব্যবস্থা নিচ্ছেন। জেনেশুনেই যাবেন তিনি।

আরও পড়ুন : তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)। এর মধ্যে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা