জাতীয়

বাংলাদেশিদের ওমরাহ পালনে খরচ দ্বিগুণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর বহির্বিশ্বের মুসলিমদের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। চলতি মাসের ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের মুসলমানরা ওমরাহ করতে পারছেন। এখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।

সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ পর্যায়ে মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ওমরাহ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে হবে ওমরাহ পালনকারীদের। ওমরাহ পালনে প্রথমেই অনুমতি নিতে হবে।

এদিকে করোনায় কঠোর শর্ত আরোপের ফলে বাংলাদেশিদের ওমরাহ পালনে দ্বিগুণ খরচ হতে পারে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্টরা। হাব সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম জানান, কোভিড-১৯ পূর্ব স্বাভাবিক সময়ে একজন ওমরাহ পালনকারীর যে খরচ হতো এই কোভিড কালে তার প্রায় দ্বিগুণ খরচ হবে সৌদি সরকারের বেঁধে দেওয়া বাধ্যতামূলক বিভিন্ন শর্তের কারণে।

ওমরাহ প্যাকেজ এখনো শুরু হয়নি দেশে। বিমান ভাড়া ও সৌদি আরবে হোটেল ভাড়া বৃদ্ধির কারণে ওমরাহ প্যাকেজে করোনার আগের সময়ের চেয়ে ৪০-৫০ হাজার টাকা বেশি লাগতে পারে। অতীতের স্বাভাবিক সময়ে হোটেলের একটি কক্ষে চার যাত্রীকে রাখা যেত। বর্তমানে হোটেলের এক রুমে দুই জনের বেশি ওমরাহ যাত্রী রাখা যাবে না।

অতীতে মানুষ নিজেদের ইচ্ছেমতো সীমিত টাকায় খাবার খেতে পারতেন। কিন্তু শর্তারোপের ফলে এখন তা সম্ভব হবে না। করোনা মহামারি শুরুর পর্বে ১৪ দিনের প্যাকেজে কমবেশি ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে ওমরাহ পালন করা যেত। এখন সেই প্যাকেজ হবে ১০ দিনের। একজন যাত্রী সৌদি আরবে গিয়ে একাধিকবার ওমরাহ করতেন।

এখন একবার মাত্র সুযোগ পাবেন। আগে সব বয়সের মানুষ এখন ওমরাহ পালন করতে যেতে পারতেন। বর্তমানে ২৫ থেকে ৫০ বছর বয়সিরাই ওমরাহ পালনে যেতে পারবেন। তবে সৌদি সরকার ঘোষণা করেছে, চতুর্থ ধাপের ওমরাহ যাত্রীদের কোনো বিধিনিষেধ থাকবে না। এখন চলছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে-করোনা মহামারি সম্পূর্ণ দূর হওয়ার পর মক্কার মসজিদুল হারাম ও ওমরাহর কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

ওমরাহ এজেন্সির তালিকা করছে সরকার:বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালের ওমরাহ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী বৈধ এজেন্সির তালিকা করছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ওমরাহ এজেন্সিগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ধর্ম সচিব বরাবর নিজস্ব প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা