জাতীয়

করোনায় প্রণোদনা প্যাকেজের অর্থ পায়নি ৭২ শতাংশ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : করোনা সংকট মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মাত্র ১৯ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান প্যাকেজের আওতায় অর্থ সুবিধা পেয়েছে। মূলত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোই এ সুবিধা বেশি নিয়েছে। অন্যদিকে ৭২ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান এই সুবিধা পায়নি। অবশিষ্ট ৯ শতাংশ প্রতিষ্ঠান প্যাকেজ সম্পর্কে পর্যাপ্ত কোন তথ্যই জানে না।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

কোভিড-১৯ ও ব্যবসায় আস্থা : অর্থনীতি পুনরুদ্ধারের পথে শীর্ষক এ জরিপের ফল নিয়ে শনিবার ( ৭ নভেম্বর) ওয়েবিনারে এ তথ্য তুলে ধরা হয়। চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা-বাণিজ্য কেমন ছিল, তা নিয়ে ৫০২টি প্রতিষ্ঠানের ওপর এ জরিপ করা হয়। এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় এ জরিপ করা হয়।

জরিপের ফল তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। পরে জরিপের ফলের ওপর অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা আলোচনা করেন।

সানেম জানায়, জরিপে অংশ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১৯ শতাংশ প্রণোদনার অর্থ পেয়েছে। তবে বড় প্রতিষ্ঠান বেশি পেয়েছে। ৩০১টি ছোট প্রতিষ্ঠানের মধ্যে ৮ শতাংশ প্রতিষ্ঠান প্রণোদনা পেয়েছে। মাঝারি আকারের ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০ শতাংশ এ সুবিধা পেয়েছে। জরিপে ১৫৭টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের মধ্যে ৪১ শতাংশ প্রণোদনার টাকা পেয়েছে।

অন্যদিকে প্রণোদনার অর্থ পেতে দীর্ঘ প্রক্রিয়া, ব্যাংকের সব শর্ত মানতে না পারা, প্রণোদনা সম্পর্কে তথ্যের অভাব- মূলত এসব কারণেই ছোট প্রতিষ্ঠানগুলো প্রণোদনার টাকা পাচ্ছে না। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রণোদনার টাকা ঋণ দেওয়া হয়েছে। ফলে পুরনো গ্রাহকরা বেশি অর্থ পেয়েছেন। ব্যাংক নেটওয়ার্কের বাইরে থাকা ছোট ব্যবসায়ীরা পাচ্ছেন না।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খানের মতে, করোনায় ছোট ব্যবসায়ীরা নিজেদের টিকিয়ে রাখতে পারছেন না। বড় প্রতিষ্ঠান হয়তো অন্য প্রতিষ্ঠান থেকে অর্থ এনে নিজেদের টিকিয়ে রাখছে। সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি মালিহা এম কাদির জানান, স্টার্টআপ ব্যবসার জন্য করোনার প্যাকেজে কোনো বরাদ্দ রাখা হয়নি। বাজেটে যে তহবিল ঘোষণা দেওয়া হয়েছে, সেখান থেকে টাকা পেতে অনেক সময় লাগবে।

এর আগে এপ্রিল-জুন নিয়ে এমন আরেকটি জরিপ করে সানেম। সে জরিপের সঙ্গে এবারের জরিপের তুলনা করে সানেম জানায়, গত এপ্রিল-জুন সময়ের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যবসায়ীদের মধ্যে আস্থা বেড়েছে। কিন্তু কোভিড-১৯ আসার আগে যে ধরনের আস্থা ছিল, তেমন আস্থা আসেনি ব্যবসায়ীদের মধ্যে।

ওয়েবিনারে আরও সংযুক্ত ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা