জাতীয়

হাজী সেলিম পুত্র ইরফান কাউন্সিলর পদ থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : এবার কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম পুত্র ইরফান সেলিম। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “ইরফান সেলিমকে আইনানুযায়ী আজই (মঙ্গলবার) কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হবে। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”

প্রসঙ্গত, গত রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য স্টিকার যুক্ত সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ইরফান সেলিম ও তার সঙ্গীরা। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

সেদিন রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। সোমবার দুপুরে ইরফানকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন পুরনো ঢাকায় তার বাসায় অভিযানও পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা