জাতীয়

সেলিম পুত্র ইরফানের নামে আরও মামলা হবে : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে এরই মধ্যে মাদক মামলায় সাজা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ অন্যান্য মামলাও দায়ের করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এসব কথা বলেন।

তিনি বলেন, তার নামে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার ঘটনায় একটি নিয়মিত মামলা এরই মধ্যে হয়েছে। আমরা ওই মামলার আসামি ধরতে গিয়ে তার বাসায় অস্ত্র, নিষিদ্ধ নেটওয়ার্কিং সিস্টেম, মাদকসহ বিভিন্ন মালপত্র পাওয়া যায়। তাই তার বিরুদ্ধে অস্ত্রসহ অন্যান্য মামলাও দায়ের করা হবে।

তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের এডিজি (অ্যাডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা