জাতীয়

প্রতিদিনই বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সুদৃঢ় হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রত্যেকদিনই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ও বন্ধুত্ব সুদৃঢ় হবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক একথা বলেন।

ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। দুই দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা এবং প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলি কীভাবে কাজ করবে তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গুলশানে নিজের বাসভবনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি এই আলোচনা আরও চালিয়ে যাবো। যেসব কথা বলেছি সেগুলো কাজে পরিণত করবো।’

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, ‘দুই দেশের বিচারিক পদ্ধতি প্রায় এক। এতে করে আমরা একে অপর থেকে শিখতে পারবো এবং আরও কাজ করতে পারবো। উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার কোনও প্রতিবন্ধকতা নেই। এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশের বিচার বিভাগ বিচারিক কাজে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা