জাতীয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২০ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। কৃতিত্বপূর্ণ এ পুরস্কারের তালিকায় রয়েছেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ভারতেশ্বরী হোমস।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার চার জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার (অব.) আব্দুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির এবার চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ। লেখক কালীপদ দাস এবং নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

ভারতেশ্বরী হোমস শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় এ পুরস্কার পাচ্ছে।এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হবে। যদিও পূর্বে অর্থের পরিমাণ ছিল তিন লাখ টাকা। এবার থেকে অর্থের পরিমাণ দুই লাখ টাকা বাড়ানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা