ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে

সান নিউজ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদানের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো এসব কার্ড ও স্টিকার পেতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

ইসি জানিয়েছে, আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে অফিসিয়াল প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

মো. রুহুল আমিন মল্লিক বলেন, এর আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সরাসরি নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও স্টিকার সংগ্রহ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমাতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আবেদন যাচাই ও অনুমোদনের পর দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা