ছবি: সংগৃহীত
জাতীয়

নয়াদিল্লির পর্যবেক্ষণে বাংলাদেশের চিঠি, হাসিনার ফেরত দাবি আলোচনায়

সান নিউজ অনলাইন 

ভারত বাংলাদেশের পাঠানো অনুরোধ—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো সংক্রান্ত—পর্যালোচনা করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনুরোধপত্রটি তারা পেয়েছেন এবং তা ভারতীয় বিচারিক ও অভ্যন্তরীণ আইনি কাঠামোর আওতায় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা অনুরোধটি পেয়েছি। এটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।” তিনি আরও বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এর পরপরই বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লিকে পুনরায় আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এবং তার বিরুদ্ধে চলমান অন্যান্য বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়টি নোট করেছি। বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে, আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।” তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক এবং দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সম্পর্কে জয়সওয়াল বলেন, “আমরা এ বিষয়ে রিপোর্ট দেখেছি। সময় হলেই এ বিষয়ে অগ্রসর হবো।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের নাগরিকদের স্বার্থে কনস্যুলার পর্যায়ে বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে এবং এসব আলোচনা চলমান থাকবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা