ছবি: সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর

সান নিউজ অনলাইন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যান্যসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দুদক দায়ের করা দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর এই রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন, জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তারা অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়ে, শেখ রেহানাকে ১০ কাঠা সরকারি প্লট দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তারা প্রমাণ হিসেবে ৩২ জন সাক্ষীর জবানবন্দি, ভুয়া হলফনামা, অবৈধ নির্দেশনামাসহ নানান নথি আদালতে উপস্থাপন করেছে।

দুদকের আইনজীবীরা বলেছেন, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে “মূল আসামিদের জাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, টিউলিপ সিদ্দিক মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন। নিজে প্লট না নিলেও ওই প্রভাব খাটানোর কারণে তিনি মামলার অন্যতম আসামি।

অপর দিকে, মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি — রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম — তার আইনজীবীর যুক্তি অনুযায়ী, তিনি “সরকারি কর্মকর্তা হিসেবে উপরের নির্দেশ পালন করতে বাধ্য ছিলেন।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা