সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গকন্যার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরে এসে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধ ৩ দিন

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫:১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে বোনকে নিয়ে নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী। আজ তারা সেখানে রাত্রিযাপন করবেন।

এর আগে, আজ সকাল ১০টার দিকে ঢাকার গণভবন থেকে শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করে সমাবেশে যোগ দেন। এরপর মাওয়া স্টেশন থেকে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি হয়ে দুপুর ১:৫৯ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

আরও পড়ুন: অপ্রয়োজনে হর্ন বাজানো নিষেধ

ভাঙ্গায় ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বক্তব্য শেষে বিকেলে সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেল ৪:৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তারা। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তাদের বরণ করে।

নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্য রওনা হবে প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করতে পারেন বলে ধারনা করছেন নেতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা