ছবি-সংগৃহীত
জাতীয়

বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে গাজীপুরের স্টাইল ক্রাফট লিডিমটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিডিটেড দুটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা শ্রম ভবন ঘেরাও করেছে।

আরও পড়ুন : আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বিজয় নগরে শ্রম ভবন বিক্ষোভ করছে শ্রমিকরা।

এসময় শ্রমিকরা স্লোগান দিয়ে বলে, ঘেরাও ঘেরাও ঘেরাও হলো, শ্রম ভবন ঘেরাও হলো’, ‘যাবো না রে যাবো না, ঘরে ফিরে যাবো না’ , ‘আমাদের সংগ্রাম চলছে চলবে... মালিক তুমি যেই হও, আমাদের দাবি মেনে নাও’, বেআইনিভাবে কারখানা বন্ধ করা যাবে না।

সাবিনা নামের একজন শ্রমিক জানান, গত ঈদের আগে থেকে আমাদের বেতন বোনাস দিচ্ছে না। মালিক এখন কারখানা বন্ধ করে দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা উপায় না পেয়ে এখানে এসেছি।

আরও পড়ুন : ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

সোলেমান নামে আরেক শ্রমিক বলেছেন,২ টি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩০০০ লোক কাজ করে। ৪ মাসের বেতন দেয়নি এবং ২ মাস ধরে কারখানা বন্ধ করে রেখেছে।

হিমেল নামে অন্যজন শ্রমিক বলেন, অনেকে ২০-২৫ বছর ধরে কাজ করেছে। এখন মালিক বলছে পাওনা না নিয়ে নতুন করে জয়েন করতে।

তিনি আরও জানায়, মালিক বেতন দেয় না, গর্ভবতীদের ছুটির টাকা দেয় না। আমরা আমাদের পাওনার দাবিতে এখানে এসেছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা