সংগৃহীত ছবি
জাতীয়

নতুন মামলায় গ্রেফতার মামুন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাব্বির হোসেন নামে ১ ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে গ্রেফতার দেখান।

আরও পড়ুন: বিপ্লবের অপর পিঠেতো মৃত্যু

এর আগে, আসামি বেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে আদালতে উপস্থিত করে গ্রেফতার দেখানোর আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া। এ সময় আদালত তার আবেদনটি মঞ্জুর করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের (১৮ জুলাই) উত্তরায় ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন নিহত সাব্বির। এতে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হোন সাব্বির। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গত বছরের (১৯ সেপ্টেম্বর) সাব্বিরের বাবা উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা