সংগৃহীত ছবি
জাতীয়

ট্রাকের ধাক্কায় কলেজে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলায় তারগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আসিফ আদনান (২০) নামে সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন: সচিবালয়ের সব অস্থায়ী পাস বাতিল

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন।

নিহত আসিফ আদনান লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম জানান, আজ ভোরে মোটরসাইকেলে করে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আসিফ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা