সংগৃহীত ছবি
জাতীয়

মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের শোক

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

বার্তায় বলা হয়েছে, মনমোহন সিংকে ১ জন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক ছিলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন মনমোহন সিং। প্রয়াত এই প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে অনেক সহায়তা করেছে।

এদিকে, প্রয়াত এই নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুরুতর অসুস্থ অবস্থায় নয়াদিল্লির এমস হাসপাতালে তাকে নেওয়া হয়। এরপর রাত ১০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা